স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের হাটগোপালপুর বাজারে আওয়ামীলীগের জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার পদ্মাকর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। পদ্মাকর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশীদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জোয়ার্দ্দার। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




