আড়পাড়া (মাগুরা) সংবাদদাতা ॥ ‘মুজিব বর্ষ’ উপলে মাগুরার শালিখা উপজেলা সমাজ সেবা অধিদফতরের উদ্যোগে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের হুইল চেয়ার ও বয়:বৃদ্ধদের জন্য কানে শোনার যন্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ১৯জন শিার্থীর হাতে হুইল চেয়ার ও ৪ জন বয়:বৃদ্ধের হাতে ৪টা কানের যন্ত্র তুলে দেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম মো. বাতেন, সহকারী কমিশনার ভূমি মো. মনিরুজ্জামান, শালিখা থানা অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, সমবায় অফিসার বাবু পংকজ কুমার মন্ডলসহ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।




