যশোরের জয়তী সোসাইটি গতকাল রোববার সকালে সংস্থার মিলনায়তনে ২০০ জন ৬০ ঊর্দ্ধ মাকে ১টি করে কম্বল বিতরণ করেছে। নাভানা গ্রুপের সহযোগিতায় যশোর জেলা পুলিশ ও জয়তী সোসাইটি এই কম্বল বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভানা গ্রুপের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আফজাল নাজিম। -বিজ্ঞপ্তি




