স্টাফ রিপোর্টার ॥ যশোর পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণার পর মেয়র পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করলেও কাউন্সিলর পদে গতকাল পর্যন্ত ১২ জন সংগ্রহ করেছেন। যশোর সদর উপজেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, যশোর পৌরসভার ১ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন- টিপু সুলতান, জাকির হোসেন রাজীব ও মো. নাসিরুজ্জামান হিরু। ২ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সালাহ উদ্দিন আহমেদ ও ইকবাল কবির। এছাড়া ৪ নং ওয়ার্ড থেকে জাহিদ হোসেন, ৫ নং ওয়ার্ড থেকে মো. রাজীবুল আলম, ৮ নং ওয়ার্ড থেকে মো. মনিরুজ্জামান মাসুম ও ৯ নং ওয়ার্ড থেকে শেখ ফেরদৌস ওয়াহিদ ও শেখ নাসিম উদ্দিন পলাশ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১ নং ওয়ার্ডের আয়েশা সিদ্দিকা ও ৩ নং ওয়ার্ডের উম্মে মকসুদা মাশু মনে ানয়নপত্র সংগ্রহ করেছেন। সহকারী রিটার্নিং অফিসার মো. আব্দুর রশিদ জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র সংগ্রহের কাজ শুরু হয়েছে। এখনো মেয়র পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। সংরক্ষিত (মহিলা) আসন ও সাধারণ আসনে কাল পর্যন্ত ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে দলীয় প্রতীক এবং কাউন্সিল পদে দলীয় প্রতীক থাকবে না।





