খুলনায় যুবদল নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

খুলনা ব্যুরো ॥ খুলনা মহানগর যুবদল নেতা ইফতেখার বিশ্বাসের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের ত্যাগী ও কারা নির্যাতিত যুবদল নেতা ইফতেখার বিশ্বাস গত বছর মৃত্যুবরণ করেন। শুক্রবার বাদ জুমা মরহুমের স্মরণে জোড়াগেট জামে মসজিদে ওয়ার্ড বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা শেখ জামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেদী হাসান দিপু, সাদিকুর রহমান সবুজ, সাজ্জাদ আহসান পরাগ, হাবিবুর রহমান বিশ্বাস, মোস্তফা কামাল, জাহিদুল হোসেন খোকন, তরিকুল ইসলাম তুষার, দাউদ খান, মোস্তফা জামান নোমান, কবির হোসেন, রিপন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাগ