বাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এনাম শেখ(২২) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে নির্যাতনের শিকার মেয়েটের মা বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত এনাম শেখ বাগেরহাট সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের মূলঘর গ্রামের মুদি ব্যবসায়ী মালেক শেখের ছেলে। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে নির্যাতিত মেয়েটির মা বলেন, ৫ জানুয়ারি মঙ্গলবার মেয়েকে একা বাড়ি রেখে ছোট ছেলেকে নিয়ে তিনি বাগেরহাট শহরে চিকিৎসকের কাছে যান। তার স্বামীও মানুষের বাড়িতে কামলা দিতে যান। এই সুযোগে এনাম তার মেয়েকে তার বাবার মুদি দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে। পরে বাড়িতে আসলে মেয়ে তাকে বিষয়টি জানায়। এনামের বড় ভাই জাকির শেখকে তিনি ঘটনাটি জানান। তিনি বিচার করার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। এদিকে তার মেয়েও শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হতে থাকে। তিনি জাকির ও তার বাবাকে বিষয়ট জানালেও তারা কোনো পদপে নেননি। জাকির শেখ প্রভাবশালী হওয়ায় মীমাংসার আশ্বাস দিয়ে মামলা করতে বিলম্ব করিয়েছেন। যাতে ধর্ষণের আলামত নষ্ট হয় এমন অভিযোগ রয়েছে শিশুটির মায়ের। বাগেরহাট মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পান্নু মিয়া বলেন, ‘শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আমরা ডাক্তারি পরীার জন্য শিশুটিকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।’

ভাগ