শরণখোলায় ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বুধবার শরণখোলা উপজেলার পাঁচরাস্তার মোড় এলাকা থেকে সাখাওয়াত হোসেন (৩৫) নামের এক ভুয়া সাংবাদিককে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। আটক সাখাওয়াত শরণখোলা উপজেলার মালিয়া রাজপুর গ্রামের আক্কেল আলীর পুত্র। শরণখোলা থানা পুলিশের ওসি (তদন্ত) মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সাখাওয়াতকে আটক করে। এসময় তার মোটরসাইকেলের লাইটের ভিতর থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাখাওয়াত নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ভাগ