চট্টগাম থেকে লাশ হয়ে ফিরলো কালিগঞ্জের যুবক

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কালিগঞ্জের যুবক ট্রাকচালক মনিরুল ইসলাম সাগর (৩৩) চট্্রগ্রামে দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত সাগর কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামের বাসতুল্যা সরদারের ছেলে। জানা যায়, চট্্রগামের পতেঙ্গায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ট্রাক চালাতেন সাগর। গত ১৭ জানুয়ারি রাতে মালামাল লোড করতে গিয়ে রডে আঘাতপ্রাপ্ত হন। পার্শ্ববর্তী হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। বুধবার (২০ জানুয়ারি) সকালে নলতার মাঘুরালী গ্রামে তার বাড়িতে লাশের গাড়ি পৌঁছায়।

ভাগ