স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের আর এন রোড মসজিদ গলিতে সুজল সিকদার (১৭) নামে এক কিশোর ছুরিকাঘাতের ঘটনায় সালাউদ্দিন (১৮) নামে আরেক কিশোরকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শহরের খালধার রোড থেকে তাকে আটক করা হয়। সে আর এন রোডস্থ অম্বিকা বসু লেনের আজিজ খানের ছেলে। পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় আর এন রোড মসজিদ গলিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুজল সিকদার জখম হয়। সে নাজির শংকরপুর আইটি পার্ক মোড় এলাকার বাবু সিকদারের ছেলে। এ ঘটনায় সুজল সিকদারের চাচা কামাল সিকদার ৩ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। আসামিরা হলো, বারান্দীপাড়া কদমতলা এলাকার সফি ড্রাইভারের ছেলে হ্যাপী (১৮), পন্ডিত পুকুরপাড় এলাকার খোকনের ছেলে বাবু (২৮) এবং আরএন রোডস্থ অম্বিকা বসু লেন এলাকার রুটি ওয়ালার বাগানের পেছনের আজিজ খানের ছেলে সালাউদ্দিন (১৮)। মামলা দায়েরের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সালাউদ্দিনকে আটক করে। পরদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।





