চৌগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী পালিত

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী পালিত হয়। শহরের ধনীপ্লাজায় অনুষ্ঠিত এ জন্মবার্ষিকী অনুষ্ঠানে ফাতেহা পাঠ, শহীদ রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের জীবনী আলোচনা, দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইউনুচ আলী দফাদার ও এম এ ছালাম। পৌর বিএনপির যুগ্ম-আহবায়র মোবারক হোসেন ও যুগ্ম-আহবায়র সোহরাব হোসেন, বিএনপি নেতা তরিকুল ইসলাম ডবলু, মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপি নেতা আলী কদর, নারায়নপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, ওহিদুল ইসলাম ভোদড়, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপি নেতা কাজী আব্দুল হামিদ, আতিয়ার রহমান, সিংহঝুলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ মেম্বর, আব্দুস শুকুর মেম্বর, ধুলিয়ানী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আলীম মেম্বর, রাইহান উদ্দীন, মাঈনুদ্দীন, চৌগাছা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ব আব্দুর রহিম, রবিউল ইসলাম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি শফি উদ্দীন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আলী বুদ্দীন খান, পৌর যুবদল নেতা মঈন উদ্দীন মঈন, যুবদলনেতা দোলাল হোসেন, সাইফুল ইসলাম রিংকু, ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালা উদ্দীন আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা রকিব উদ্দীন রুবেল, রাজু আহমেদ, টিপু সুলতান, সাইফুল ইসলাম, সেচ্ছাসেবক দলনেতা তুফান হোসেন, সামাউল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দীন, সদস্য সচিব ইমন হোসেন রকি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহেরান হাসান জিতু ও হাকিম রেজা, ছাত্রদলনেতা মোবারক হোসেন, জাহিদ হোসেন, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম ও সুজ্জল হোসেন প্রমুখ। মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন সিদ্দীকুর রহমান।

ভাগ