ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও পৌরসদরের ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি প্রবিন বিএনপি নেতা রুহুল কুদ্দুস ওরফে রুল বাধ্যক্ষজনিত কারনে মঙ্গলবার গভীর রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৩) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র , ৩ কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার জোহরবাদ পায়রাডাঙ্গা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, পৌর বিএনপির আহবায়ক হারুণ অর রশীদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক রুহুল আমীন সুজন, আরমান হোসেন কাকন, বিএনপি নেতা নুর মোহাম্মদ চড়া, শাহিন আহম্মেদ, অগ্রনী ব্যাংক ঝিকরগাছা শাখার ম্যানেজার মোঃ সাইফুদ্দিন, অগ্রনী ব্যাংক অফিসার সমিতির জেলা সাধারন সসম্পাদক শরিফুল ইসলাম, অধ্যক্ষ দ্বীন ইসলাম, সাবেক ছাত্রনেতা নুরুজামান বাবু, তরিকুল ইসলাম, শাহাজাহান আলীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। উল্লেখ্য, মরহুম রুহুল কুদ্দুস অগ্রনী ব্যাংক ঝিকরগাছা শাখার সিনিয়র অফিসার শিমুল হোসেনের পিতা।





