জয়তী সোসাইটি, যশোর পরিচালিত বারীনগর শাখায় ১০জন ৬০ ঊধর্ব মাকে শীতবস্ত্র(কম্বল) প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হৈবতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, সাতমাইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার মো. রোকনুজ্জামান, ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন, শাহানাজ পারভীন রুপা ও এই শাখার সকল সমিতির সভানেত্রী। বিজ্ঞপ্তি।




