নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (এনইউবিটি) খুলনায় তৃতীয়বারের মতো ট্যালেন্ট সার্চ-২১ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও ২০২০ সালের এইচএসসি পাশ শিার্থীদের নিয়ে মেধাভিত্তিক এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে এবারের প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হবে। বুধবার এই প্রতিযোগিতার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ভিডিও কনফারেন্সের মাধ্যমে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন জাতিগতভাবে আমাদের শিার্থীরা মেধাবী, তবে অনেকেেত্র তাদের মেধার সঠিক মূল্যায়ন হয় না কিংবা তারা মেধা বিকাশের সুযোগ পায় না। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় এই সংকট আরও বেশি। এসব দিক বিবেচনায় নিয়ে মেধাবী শিার্থীদের আরও বেশি জ্ঞান চর্চায় উৎসাহিত করার জন্য প্রতিবছর ধারাবাহিকভাবে এই ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিার্থীদের প্রথমে যঃঃঢ়ং://নরঃ.ষু/৩রর২জঝঔ লিংকে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে। ২০ থেকে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। শুধুমাত্র রেজিস্ট্রেশনকৃত ২০২০ সালের এইচএসসি পাশ শিার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিযোগিতায় বিজয়ীদের (১ম থেকে ১০ম) জন্য থাকবে কয়েক ল টাকার শিা বৃত্তিসহ স্মার্টফোন ও অন্যান্য আকর্ষণীয় পুরস্কার। বিজ্ঞপ্তি।





