যশোরে ট্রেনের ধাক্কায় মস্তিষ্কবিকৃত ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার ॥ যশোর-খুলনা রেললাইনের গাইদগাছি গ্রামে চলন্ত ট্রেনের ধাক্কায় মাসুম (২৫) নামে মস্তিষ্কবিকৃত এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুমের বাড়ি যশোর শহরের বেজপাড়া পিয়ারি মোহন রোড এলাকায়। তার আত্মীয় রেলস্টেশনের ব্যবসায়ী সুমন জানিয়েছেন, মাসুম ছিলেন মস্তিষ্কবিকৃত। যত্রতত্র ঘুরে বেড়াতেন। গত মঙ্গলবার দুপুর ২টার দিকে বসুন্দিয়ার অদূরে গাইদগাছি গ্রামে রেললাইনের পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে বেতনা এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে বেনাপোল যাওয়ার পথে মাসুমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়। গতকাল তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ভাগ