প্রাথমিক শিক্ষক সমিতি অভয়নগর শাখার সাধারণ সম্পাদককে অব্যাহতি

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি যশোরের অভয়নগর শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে তপন কুমার মন্ডলকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। জেলা শাখার ১৯ জানুয়ারি সভার সিদ্ধান্ত মোতাবেক গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় তাকে অভয়নগর শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয় এবং স্থায়ীভাবে কেন অব্যাহতি প্রদান করা হবে না, ৭ দিনের মধ্যে তার কারণ দর্শাতে বলা হয়েছে। সমিতির জেলা সভাপতি মাছুদুর রহমান ও সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

ভাগ