জগহাটির ১১০ টি বাগদি পরিবারে যশোর জেলা প্রশাসকের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ শনিবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের ১১০ টি বাগদি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন যশোরের এডিসি জেনারেল রফিকুল হাসান, চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল, ইউপি সদস্য আনিসুর রহমান, আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের, যুবলীগ নেতা আজাদুল করিম আজাদ প্রমুখ। এ সময় জেলা প্রশাসক অসহায় বাগদি সম্প্রাদায়ের দুর্বিসহ জীবন যাপন দেখে জগহাটি বাওড় পাড়ে সরকারি খাস জমিতে তাদের জন্য একটি আবাসন প্রকল্প চালুর জন্য চেষ্টা করবেন বলে জানান।

ভাগ