খুলনায় যুবলীগ নেতা রুবেলের পিতার স্মরণে দোয়া মাহফিল

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার খানজাহান আলী থানা যুবলীগ নেতা মশিউর রহমান রুবেলের পিতা বীর মুক্তিযোদ্ধা জুলহাসের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে আফিলগেট ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরদার আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুর রহমান লিংকন প্রমুখ।

ভাগ