আন্তর্জাতিক সংবাদ

পৃথিবীর বৃহত্তম টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন মোদি
লোকসমাজ ডেস্ক॥ ভারতের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের বৃহত্তম এই টিকাদান কর্মসূচির সূচনা করে মোদি সবাইকে দুই ডোজ নিয়ে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন। ‘ভ্যাকসিন তৈরি হতে অনেক সময় লাগে। কিন্তু দেশের বিজ্ঞানীরা দিন-রাত এক করে পরিশ্রম করেছেন। তাদের প্রশংসা প্রাপ্য,’ মন্তব্য করে মোদি বলেন, ‘৩ কোটি স্বাস্থ্যকর্মীকে ভারত সরকার বিনা মূল্যে টিকা দেবে। করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া কর্মীদের আগে টিকা দিয়ে দেশ ঋণ শোধ করবে। দ্বিতীয় দফায় ৩০ কোটি মানুষ টিকা পাবেন। ধীরে ধীরে সব দেশবাসীকেই টিকা দেওয়া হবে।’একই সঙ্গে মোদি বলেন, ‘ভ্যাকসিনের দুটি ডোজ রয়েছে। এক মাসের মধ্যেই এই দুটি ডোজ নিতে হবে। ভ্রান্তির কোনো স্থান নেই। প্রথম ডোজ দুই সপ্তাহের মধ্যেই কাজ করবে।’ তার কথায়, ‘আপনারা করোনার সময়ে ধৈর্য দেখিয়েছিলেন, টিকা দেওয়ার সময় একই ধৈর্য প্রদর্শন করুন।’ তার সতর্কবাণী, ‘টিকাদানের পরও মাস্ক পরতে হবে, ২ গজের দূরত্ববিধি মানতে হবে। গা ঢিলে দিলে পরিণতি কঠিন হতে পারে।’ ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রযুক্তি নিয়ে সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, এই দু’টি প্রতিষেধক নিয়েই ভারতে টিকাদান কর্মসূচি শুরু হল শনিবার। তার জন্য সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ৩ হাজার ৬টি টিকাকরণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। প্রথম দফায় সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মীদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথম দিনে প্রতিটি কেন্দ্রে ১০০ জনের শরীরে প্রতিষেধক প্রয়োগের ল্য রাখা হয়েছে। অর্থাৎ প্রথম দিনেই প্রায় ৩ লাখ স্বাস্থ্যকর্মী প্রতিষেধক নেবেন।

মিয়ানমারে বিদ্বেষ ছড়ানো উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
লোকসমাজ ডেস্ক॥ মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বিতর্কিত বৌদ্ধ ভিু আশ্বিন উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, শনিবার আশ্বিন উইরাথুর সমর্থকেরা রাজধানী ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে বিােভ করেন। সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জাড়িয়ে পড়ে উইরাথুর সমর্থকরা। রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুই মাসেরও বেশি সময় ধরে কারাগারে আছেন আশ্বিন উইরাথু। ওই কারাগারেই গত বছরের নভেম্বরে উইরাথুকে গ্রেফারের পর রাখা হয়েছে। তাকে এখনও আদালতে নেওয়া হয়নি বা মামলার রায় দেওয়া হয়নি।
পুলিশ জানায়, তারা বিােভ ভাঙতে সেখানে যাননি। বিােভকারীরাই পুলিশকে প্ররোচিত করেছে। এ কারণে একজনকে আটকও করা হয়েছে। ইনসেইন থানার প্রধান টিন ল্যাট রয়টার্সকে বলেন, আমরা তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করছিলাম। তাদের মধ্যে একজন খুবই অভদ্রভাবে আমাদের সঙ্গে কথা বলে মারামারি করতে শুরু করেছিল। প্রায় ৫০ জনের ওই বিােভ পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ছত্রভঙ্গ হয়ে পড়ে।
আশ্বিন উইরাথু মুসলমিমবিরোধী, বিশেষত রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে বক্তব্যের জন্য পরিচিত। তিনি অং সান সু চি-র বেসামরিক সরকারের সমালোচক ও মিয়ানমারের শক্তিশালী সামরিক বাহিনীর সমর্থক। বিােভে অংশ নেওয়া এক ভিু সাংবাদিকদের বলেন, তিনি (আশ্বিন উইরাথু) সাহসের সঙ্গে বিচারের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে তাকে আদালতে আনা হয়নি বা রায় দেওয়া হয়নি। পুলিশি হেফাজতে থাকা অন্য বন্দিদেরও বিচারের আওতায় আনতে হবে বলে জানান তিনি। গত বছর দেশদ্রোহিতার এক মামলায় ইয়াঙ্গুনের একটি আদালত আশ্বিন উইরাথুকে গ্রেফতারের আদেশ দেন। দোষী সাব্যস্ত হলে তার তিন বছরের কারাদণ্ড হতে পারে। এক বছরেরও বেশি সময় পলাতক থাকার পর আত্মসমর্পণ করেন উইরাথু।

নরওয়েতে ‘টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায়’ ১৩ জনের মৃত্যু
লোকসমাজ ডেস্ক॥ ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিন নিয়েছেন এমন ২৩ জনের মৃত্যু হয়েছে নরওয়েতে। এর মধ্যে ১৩ জন বয়স্ক ব্যক্তি টিকার পার্শ্বপ্রতিক্রিয়া থেকে মারা গেছেন বলে জানিয়েছে দেশটি।নরওয়ের মেডিসিন এজেন্সিকে উদ্ধৃত করে দ্য সান এবং আনাদোলু এজেন্সি জানিয়েছে, ১৩ জনের সবার বয়স ৮০ বছরের উপরে। বাকি ১০ জন কী কারণে মারা গেছেন সেটি পরিষ্কার নয়। দেশটির ওষুধ সংস্থার কর্মকর্তারা বলছেন, ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিন নেয়ার পর জ্বর, বমি-বমি ভাব দেখা দিচ্ছে। এটি কারো কারো (বয়স্ক রোগী) েেত্র মৃত্যুর কারণ হতে পারে। এজেন্সির মেডিকেল ডিরেক্টর স্টেইনার ম্যাডসেন জানিয়েছেন, এই ১৩ জনের মধ্যে ৯ জনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। সাতজনের সমস্যা কিছুটা কম ছিল। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি থেকে ফাইজার/বায়োএনটেকের টিকা অনুমোদনের পরপর নরওয়ে কর্মসূচি শুরু করে। এখন পর্যন্ত ৩৩ হাজার মানুষ সেখানে টিকা নিয়েছেন। দেশটিতে নতুন এই রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৭ হাজার ৭৩৬ জন। মারা গেছেন ৫১১ জন।

ভাগ