খুলনা ব্যুরো ॥ খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলি মুনসুর এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ডুমুরিয়া স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, মানুষের পাশে থেকে সব সময় সেবা করা পছন্দ করতেন খান আলি মুনসুর। ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকলের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করতেন। শহীদ জিয়ার আর্দশকে ধারণ করে মানুষের কাছে ভোট ভিক্ষা চাইতেন এবং নির্বাচিত হতেন তিনি। খান আলি মুনসুরকে সারা জীবন মনে রাখবে বিএনপিসহ উপজেলাবাসী।
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান। সভায় উপস্থিত ছিলেন গাজী তফসির আহমেদ, মনিরুজ্জামান মন্টু, মোল্লা খায়রুল ইসলাম, আবু হোসেন বাবু, কামরুজ্জামান টুকু প্রমুখ। স্মরণসভা শেষে আলি মুনসুর এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।





