চট্টগ্রামে বিএনপির মেয়রপ্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ

লোকসমাজ ডেস্ক॥ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে গণসংযোগ শেষে ফেরার পথে হালিশহর রুপসা বেকারির সামনে ডা. শাহাদাতের গাড়িবহরে হামলা চালানো হয় বলে জানান তার একান্ত সচিব মারুফুল হক চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, ‘যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা ডা. শাহাদাতের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বিএনপি প্রার্থীর গাড়ির লাইট-গ্লাস ভাঙচুর করে। এ সময় বিএনপির তিন-চারজন কর্মী আহত হন।’ এর আগে বিকেল ৩টার দিকে ডা. শাহাদাত নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে হালিশহর পর্যন্ত গণসংযোগ করেন।

ভাগ