আলী আকবর টুটুল, বাগেরহাট ॥ বাগেরহাটের শরণখোলায় শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আনোয়ার হোসেনের সমাধিস্থল সংরণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের রায়েন্দা বাজারস্থ শহীদ মুক্তিযোদ্ধা চত্বরে তাঁর সমাধিস্থল বাঁধাই কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে স্বাধীনতার ৪৯ বছর পরে হলে শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আনোয়ার হোসেনের সমাধিস্থল বাঁধাই ও সংরণের উদ্যোগ নেওয়ায় উপজেলা প্রশাসনকে স্বাগত জানিয়েছেন ক্যাপ্টেন আনোয়ারের স্বজন ও স্থানীয় মুক্তিযোদ্ধারা। ক্যাপ্টেন আনোয়ার হোসেনের ভাগ্নে শিক আ. খালেক হাওলাদার বলেন, ‘আমার মামা শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আনোয়ার হোসেন দেশের জন্য সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন। দীর্ঘদিন আমরা মামার স্বীকৃতি ও সমাধিস্থল সংরণের জন্য দাবি জানিয়েছি, কিন্তু হয়নি। দীর্ঘদিন পরে এই উদ্যোগ নেওয়ায় আমরা খুব খুশি হয়েছি। ক্যাপ্টেন আনোয়ারের সমাধিস্থল সংরণ হলে নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে পারবে।’
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানান, ‘জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের ওপর আমাদের দায়বদ্ধতা রয়েছে। একজন মুক্তিযোদ্ধার সমাধিস্থল অবহেলিত থাকবে এটা খুবই লজ্জার। গেল বছর বিভিন্ন সংবাদ মাধ্যমে ক্যাপ্টেন আনোয়ার হোসেনের সমাধিস্থল অবহেলিত এই শিরোনামে সংবাদ প্রকাশ হলে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে সমাধিস্থল সংরণের প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারই অংশ হিসেবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে মুক্তিযুদ্ধে নিহত ক্যাপ্টেন আনোয়ার হোসেনের সমাধিস্থল বাঁধাইয়ের কাজ শুরু করেছি।’ যতদ্রুত সম্ভব কাজ শেষ হবে বলে জানান তিনি।





