ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার খানজাহান আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম লাভলু’র রুহের মাগফিরাত কামনায় খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয়ে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানা যুবদল নেতা মোল্যা সোলায়মান হোসেন। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সহসভাপতি শেখ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সাবেক আহবায়ক শাহিনুল ইসলাম পাখি, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম হোসেন। বক্তৃতা করেন আনামুল হাসান ডায়মন্ড, শেখ আলমগীর হোসেন, আব্দুর রব মুন্সি, আব্দুল আজিজ সুমন, মেহেদী, মেহেদী মাসুদ সেন্টু, মো. আসাদুল ইসলাম, মোল্যা সোহেল, এসএম জসিম, খয়বার শেখ, ফকরুল ইসলাম, গোলজার শেখ, তৈয়েবুর রহমান, ইমদাদুল হক প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ আকবর হোসেন।




