চৌগাছায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী কামাল আহমেদ

এম এ রহিম চৌগাছা (যশোর) ॥চতুর্থ ধাপের নির্বাচনে যশোরের চৌগাছা পৌরসভা মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মাষ্টার কামাল আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহ¯পতিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ে সহকারি রিটার্নিং অফিসার আব্দুর রশিদের নিকট তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় চৌগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা এবং কামাল আহমেদের ভোট কর্মী প্রভাষক দিরাজুল ইসলাম ও রেজাউল ইসলাম, সরোয়ার হুসাইন, মাসুদ পারভেজ, ইকবল হোসেন, জিল্লুর রহমান, সহ বেশ কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত সংবাদ কর্মীদের তিনি বলেন, নির্বাচিত হতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে পরিকল্পিত পরিবেশ বান্ধব, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত অত্যাধনিক মডেল পৌরসভা গড়ে তোলার চেষ্টা করব।

ভাগ