# দল তাঁর অবদান কোনদিন ভুলবে না
যশোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম এবং কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেছেন- জাতির এক ক্রান্তিকালে শামসুল হুদার মতো একজন দেশ ও দলপ্রেমিক বিজ্ঞ রাজনীতিকের মৃত্যু শুধু তাঁর পরিবারের জন্য নয়, দলের জন্যেও মারাত্মক ক্ষতি। ১/১১’র পর জাতীয় ক্রান্তিকালে শামসুল হুদা যেভাবে যশোর জেলা বিএনপির হাল ধরে রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন এবং সর্বস্তরের ুেনতা-কর্মীদের আন্দোলনে উদ্বুদ্ধ করেছিলেন দল তা কোনদিন ভুলবে না। তাঁর যোগ্য নেতৃত্ব ও অবদান বরাবরই স্মরণীয় হয়ে থাকবে। শোকাহত নেতৃদ্বয় শামসুল হুদার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আত্মার মাগফেরাত ও তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন। বিবৃতিতে তাঁরা দলের সকল নেতা-কর্মীকে এই দুঃসময়ে শামসুল হুদার পরিবারের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন।





