স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ যশোর জেলা শাখার আয়োজনে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে সমিতির দড়াটানাস্থ কার্যালয়ে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের সভাপতি মোঃ ছরোয়ার কবীর, সহ-সভাপতি মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম, সমিতির নেতা মোঃ আব্দুল গনি, জিএম কায়েসুজ্জামান, মোঃ আইয়ুব হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মিজানুর রহমান প্রমুখ। শতাধিক মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।





