লোহাগড়ায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ নড়াইলের লোহাগড়ায় লক্ষীভান্ডার সমবায় সমিতির উদ্যোগে দরিদ্র ও শীতার্তদের মাঝে পাঁচ শতাধিক শীতবস্ত্র (কম্বল ) বিতরণ করা হয়েছে। শনিবার সকালে দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া বাজারে লক্ষীভান্ডার সমবায় সমিতির কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। সমিতির সভাপতি স¤্রাট কুমার ঘোষের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম-সচিব এস এম রইজ উদ্দিন আহম্মদ, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান নীনা ইয়াসমিন, সমবায় সমিতির সাধারণ সস্পাদক মাজেদুল হক, অর্থ সম্পাদক সগীর মল্লিক, ম্যানেজার মাহামুদ হক প্রমুখ ।

ভাগ