ডা. আব্দুর রাজ্জাক কলেজেরইনহাউজ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান

স্টাফ রিপোর্টার ॥ যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ইনহাউজ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান ও কলেজের নতুন লোগো উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে সনদ বিতরণ ও লোগো উন্মোচন করেন অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আব্দুল গফুর, ফাতেমা খাতুন, জয়দেব মজুমদার, পরিচালনা পরিষদের সদস্য আবু মুছা প্রমুখ। উল্লেখ্য, ২০২০ সালে নভেম্বর মাসে ১৫ থেকে ২৪ তারিখ শিক্ষকদের ইনহাউজ প্রশিক্ষণ দেয়া হয়। তিনটি পর্বে মোট ৭৪ জন শিক্ষক প্রশিক্ষণ নেন।

ভাগ