তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) থেকে॥ যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় উপস্থিত প্রধান অতিথি খুলনা বিভাগীয় টিমের প্রধান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন বলেছেন, গনতন্ত্র পূর্ণউদ্ধারে নিজেদের মধ্যে থাকা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে রেখেছেন। মানুষ আজ সীমাহীন নির্যাতন, নিপিড়নে অতিষ্ট। দেশের মানুষের জন্য ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। গনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেজা জিয়াকে মুক্ত করতে হবে। মঙ্গলবার বিকালে যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবকদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক ডি. জেড.এম হাসান বিন শফিক সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক এস. এম গালিব ইমতেয়াজ নাহিদ। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোস্তফা আমীর ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তার বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা প্রমূখ। কর্মীসভায় ঝিকরগাছা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের ৫ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। কর্মীসভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপুসহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে দলীয় কার্যালয়ের সামনে কুশল বিনিময় করেন।





