এম এ রহিম চৌগাছা (যশোর) যশোরের চৌগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের বেলা-প্রি ক্যাডেট স্কুলমাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলহাজ্ব জামির হোসেন। প্রধান বক্তার বক্তৃতা করেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় সহ-সভাপতি শেখ তৈয়বুর রহমান।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, দেশবিরোধী সকল ষড়যন্ত্রকারীকে জিয়ার সৈনিক স্বেচ্ছাসেবক দল প্রতিহত করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন, শহীদ জিয়ার সৈনিকেরা কারো রক্তচক্ষুকে ভয় পায় না। দেশ আজ খুন, গুম ও লুটপাটের দেশে পরিনত হয়েছে। দেশে আজ অপরাজনীতিতে ভরে গেছে, ক্ষমতাসীন ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার আজ জেল, জুলুম আর হুলিয়ার রামরাজত্ব কায়েম করে চলছে। ইতিমধ্যে তারা জনসমর্থন হারিয়েছেন। নিরপেক্ষ নির্বাচন দিলে তারা গোপালগঞ্জের আসনটিও হারাবেন।
কর্মসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক ডি.জেড.এম হাসান- বিন শফিক সোহাগ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক খুলনা বিভাগ এস এম গালিব ইমতেয়াজ নাহিদ।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা। কর্মীসভায় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সালের পরিচালনায় আরো বক্তৃতা করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান, আবু বকর সিদ্দীক, রাকিবুল হাসান রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল ইসলাম, কবির হোসেন, হাসানুর রহমান খান, শফিকুর রহমান, জামাল উদ্দীন, মাহমুদুর রহমান প্রমুখ।





