আগামীকাল বিপ্লবী কমরেড আব্দুল হক-এর জন্মশতবার্ষিকী পালন করবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। এ উপলে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৩ ডিসেম্বর বেলা ১১টায় ফ্রন্টের যশোর জেলা কমিটির উদ্যোগে যশোর আলমগীর সিদ্দিকী হলে (টাউন হল) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কমরেড আব্দুল হক ১৯২০ সালের ২৩ ডিসেম্বর যশোর জেলার সদর থানার খড়কিতে জন্মগ্রহণ করেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজে অর্থনীতিতে বি.এ অনার্স পড়ার সময় তিনি ১৯৪১ সালে ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থী সভ্যপদ লাভ করেন। ছাত্রাবস্থায় তিনি পার্টির রাজনৈতিক নেতৃত্বে পরিচালিত ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের বঙ্গীয় প্রাদেশিক কমিটির দায়িত্ব পালন করেন। ১৯৪১ সালে যশোর জেলার বনগাঁয়ে তৃতীয় কৃষক সম্মেলনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এই সম্মেলনে ‘লাঙল যার জমি তার’ এবং ঐতিহাসিক তে-ভাগা আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হয়। যশোর জেলার কৃষকের তে-ভাগা আন্দোলনে তিনি নেতৃত্ব দানকারীর ভূমিকা পালন করেন। পাকিন্তান আমলে তিনি ১৯৫৮ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত পুর্ব পাকিস্তান কৃষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বৃটিশ আমল, পাকিস্তান আমল ও বাংলাদেশের সময়কালে তিনি অনেক আন্দোলন প্রত্যভাবে গড়ে তোলেন ও অংশ নেন। বিজ্ঞপ্তি





