কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালীÑকপিলমুনি ইউনিয়নের আনসার ভিডিপির উন্নয়নমূলক সভা কাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সংগঠনের সভাপতি আশালতার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার। উপস্থিত ছিলেন প্রেস কাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু,অধ্যাপক রেজাউল করিম খোকন প্রমুখ। সভায় কাবের আয়-ব্যয় ও উন্নয়নের ব্যপারে আলোচনা করা হয়।





