বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের কচুয়ায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয় ইউনিয়ন এর অর্থায়নে কোস্টাল কনসোর্টিয়াম এর পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন) এর সহযোগিতায় স্ব স্ব ইউনিয়নের সভা কক্ষে ওরিয়েন্টেশন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহেরা নাজনীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মঞ্জুরুল আলম। অনুষ্ঠানে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন নিউট্রিশন স্পেশালিস্ট নুরনবী আলম আশরাফুল ইসলাম, কচুয়া উপজেলা সমন্বয়কারী জেজেএস প্রাইভেট সেক্টর অ্যান্ড লাইভলিহুড স্পেশালিস্ট মাহফুজা আক্তার (মনি) । প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বলেন, ওরিয়েন্টেশন এর মাধ্যমে উঠে আসা পুষ্টি উন্নয়নে কর্মপরিকল্পনা অধিক গ্রহণযোগ্যতার সাথে আগামী বাজেটে অন্তর্ভুক্ত করা যায় তাহলে পরিকল্পনাটি বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে রোল মডেল হিসেবে বিশেষ ভূমিকা পালন করবে।




