লোকসমাজ ডেস্ক॥ চলতি বছর বাংলাদেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। তবে এই পরীক্ষা কীভাবে হবে এবং একজন শিক্ষার্থী কীভাবে তার পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, তা নিয়ে অনেকের মধ্যেই স্বচ্ছ ধারণার অভাব রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের সমন্বয়ে গঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক মীজানুর রহমান জানান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক – এই তিনটি আলাদা বিভাগে তিন দিন সবকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ অর্থাৎ উত্তর বেছে নেয়ার পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এেেত্র প্রতি বিষয়ে মোট নম্বর থাকবে ১০০।
গুচ্ছ পদ্ধতিতে আবেদন করতে হলে এসএসসি এবং এইচএসসি এই দুই পরীক্ষার প্রত্যেকটিতে সিজিপিএ স্কোর ৩-এর বেশি থাকতে হবে। যাদের একটি পরীায় এর চেয়ে কম স্কোর থাকবে, তারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে অংশ নিতে পারবে না। এেেত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মিলে ৭, ব্যবসায় শিা বিভাগের জন্য ৬.৫ এবং মানবিক বিভাগের জন্য ৬ থাকতে হবে। অর্থাৎ ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে এই ন্যূনতম স্কোর থাকতে হবে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে শুধু তারাই পরীক্ষা দিতে পারবে, যারা ২০১৯-২০ শিাবর্ষে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় ২০১৯ সালে পাস করা শিার্থীদের ভর্তি করবে, তবে সব বিশ্ববিদ্যালয় তাদের নেবে না বলেও জানান অধ্যাপক মীজানুর রহমান।
পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে কিভাবে?
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীা বিষয়ক কমিটির প থেকে জানানো হয়, পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে প্রথমেই গুচ্ছ পরীায় অংশ নিতে হবে। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং সমন্বিত ভর্তি পরীা সংক্রান্ত কমিটির সচিব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিবিসি বাংলাকে বলেন, তারা এটাকে গুচ্ছ পদ্ধতি নয়, বরং জিএসটি বা জেনারেল অ্যান্ড সাইন্স অ্যান্ড টেকনোলজি পদ্ধতি বলছেন। এই পদ্ধতিতে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে প্রথমেই একটি সমন্বিত পরীায় (গুচ্ছ পদ্ধতিতে) অংশ নিতে হবে। এই পদ্ধতিতে শিার্থীদের ০-১০০ এর মধ্যে একটি নম্বর দেয়া হবে। এই নম্বর পাওয়ার পর, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে নিজস্ব নিয়ম, বৈশিষ্ট্য এবং শর্ত উল্লেখ করে ভর্তির বিজ্ঞপ্তি দেবে। এেেত্র প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের আলাদা শর্ত থাকে বলে জানানো হয়েছে।





