আন্তর্জাতিক সংবাদ

ভারতে বিপুল বিনিয়োগের ভাবনা সৌদির
লোকসমাজ ডেস্ক॥ ভারতে বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি আরব। সৌদি রাষ্ট্রদূত ড. সৌদ বিন মোহাম্মদ আল সাতী এক সাাৎকারে পিটিআইকে বলেছেন, কিছু খাতে অগ্রাধিকারভিত্তিতে বড় ধরনের বিনিয়োগের সুযোগ নিয়ে দুই দেশ আলোচনা করছে। গত বছরের ফেব্রুয়ারিতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছিলেন, সৌদি আরব ভারতে পেট্রোকেমিক্যালস, পরিশোধন, অবকাঠামো, খনন ও উৎপাদন, কৃষি ছাড়াও অন্যান্য খাতে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করবে। সৌদি আরব ভারতকে কৌশলগত অংশীদার এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে মূল্যায়ন করে বলে উল্লেখ করেন আল সাতী। তিনি অংশীদারত্বের ত্রে হিসেবে প্রশিণ, জ্ঞান এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রতিরা ও নিরাপত্তা েেত্র চলমান সহযোগিতাকে চিহ্নিত করেন। করোনা মহামারীতে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ভারতের উদ্যোগের প্রশংসা করেন আল সাতী। তিনি বলেন, উভয় দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার এই অঞ্চলের অন্যান্য অর্থনীতিকেও উন্নত করতে সহায়তা করবে। বহু বছর ধরে সৌদি আরবের ওপর ভারতের নির্ভরশীলতা মূলত তেলের কারণে, কারণ ভারত যে ক্রুড বা অপরিশোধিত তেল আমদানি করে থাকে তার প্রায় কুড়ি শতাংশই আসে সৌদি আরব থেকে। সে দেশে কর্মরত ভারতীয়র সংখ্যা চল্লিশ লাখেরও ওপর, তারা প্রতি বছর দেশে রেমিট্যান্স পাঠান ১১শো কোটি ডলারেরও বেশি। ভারত মনে করে, সাম্প্রতিককালে এই দ্বিপাকি সম্পর্কের একটা গুণগত উত্তরণ ঘটেছে।

থাইল্যান্ডে আতঙ্ক: সি ফুড মার্কেট থেকে নতুন করে সংক্রমণ
লোকসমাজ ডেস্ক॥ প্রতিবেশী দেশগুলো থেকে গত কয়েক মাস সংক্রমণ এড়াতে পারলেও থাইল্যান্ডে করোনা পরিস্থিতি অবনতি হয়েছে। বিবিসি জানায়, একটি সি ফুড মার্কেট থেকে কয়েক করোনা রোগী শনাক্ত হওয়ার পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটিতে। সংক্রমণ এড়াতে কয়েক লাখ মানুষকে করোনা পরীা করানো হচ্ছে। রাজধানী ব্যাংককের কাছে উপকূলীয় প্রদেশ সামুত সাখোনে লকডাউন আরোপ করা হয়েছে। প্রদেশটির মাহাছাই সি ফুড মার্কেট থেকে নতুন করে করোনা ছড়ায়। থাইল্যান্ডের বিলিয়ন বিলিয়ন ডলারের সি ফুড ইন্ডাস্ট্রির অন্যতম কেন্দ্র এই মার্কেট। সেখানকার অধিকাংশ কর্মী অভিবাসী এবং মিয়ানমারের নাগরিক। এসব শ্রমিকদের ঘরে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। করোনার শুরু থেকে চীনের বাইরে প্রথম সংক্রমণ ধরা পড়ে থাইল্যান্ডে। তবে কঠোর ব্যবস্থা নেওয়ায় মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম হয় দেশটি। নতুন করে সংক্রমণের আগে থাইল্যান্ডে মাত্র ৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মারা যান ৬০ জন। থাই জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার ৬৭ বছর বয়সী এক থাই নারী বিক্রেতার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর আরও চারজন আক্রাš। রবিবারের মধ্যে সেই সংখ্যা এক লাফে দাঁড়ায় ৬৮৯ জনে, যাদের অধিকাংশই মিয়ানমারের অভিবাসী কর্মী। আক্রান্ত ওই নারীর বিদেশে আসা যাওয়ার কোনো ইতিহাস নেই। ধারণা করা হচ্ছে, অভিবাসী কর্মীদের থেকে নতুন করে করোনা ছড়িয়েছে। রবিবার করোনা পরীার জন্য মার্কেটে দীর্ঘ লাইন দেখা যায়। যাদের অধিকাংশই মিয়ানমারের অভিবাসী কর্মী, অল্প কিছু থাই নাগরিকও ছিলেন। পরদিন ফলাফলে আরও ৩৬০ অভিবাসী কর্মীদের করোনা পজিটিভ আসে। এমন পরিস্থিতিতে মার্কেটের সব কর্মীদের ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছে কর্তৃপ। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের কাছে খাবার ও পানি সরবরাহ করা হচ্ছে।

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ৯
লোকসমাজ ডেস্ক॥বোমা বিস্ফোরণে ১২ শিশু মারা যাওয়ার কয়েক দিন পর আফগানিস্তানের রাজধানীতে আরও ৯ জন মারা গেছে। এবার একটি গাড়িতে হামলা চালানো হয়েছে। এএফপি’র খবরে বলা হয়েছে, এই ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, ‘সন্ত্রাসীরা কাবুল শহরে হামলা চালিয়েছে এবং ওই হামলায় দুর্ভাগ্যজনকভাবে ৯ জন নিহত ও আরো ২০ জনেরও বেশি আহত হয়েছে।’ নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাজধানীর পশ্চিমে এ গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেছেন। তালেবান অথবা অন্য কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে সরকারের প থেকে তালেবানকে দায় দিয়ে বলা হচ্ছে, ‘আমরা জানি শত্রু করা। তাদের পরিকল্পনাও জানা আছে।’ গত শুক্রবার গজনি প্রদেশের গিলান জেলায় ১২ শিশু মারা যায়। পাশাপাশি আরও ১২ জন গুরুতর আহত হয়। সেদিন দুপুর ২টার দিকে এক ব্যক্তির কাছ থেকে খেলনা বুলেট কিনতে গিয়েছিল ওই শিশুরা। কিন্তু তা ছিল আসল!

ভাগ