স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে শিক্ষককদের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ শেষে সনদপত্র দেয়া হয়েছে। রবিবার উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারে (ব্যানবেইস) সমাপনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রোগ্রামার অরিন্দম মন্ডল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন। শিক্ষক প্রশিক্ষক এসএম মজনুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রশিক্ষক মিজানুর রহমান, ল্যাব সহকারী শুকান্ত মন্ডল, কম্পিউটার অপারেটর মিঠুন মল্লিক। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মুজিবুর রহমান। প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করেন। উল্লেখ্য ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে স্কুল,কলেজ এবং মাদ্রাসার ২৪ জন শিক্ষক অংশ নেন।





