লেবুতলা পূজা উদযাপন পরিষদ নেতা প্রদীপ খাঁ’র শোকসভা অনুষ্ঠিত

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদরের লেবুতলা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রদীপ খাঁ’র প্রয়াণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে রবিবার বিকেলে লেবুতলা কামারপাড়া মন্দির প্রাঙ্গনে শোকসভা হয়। প্রদীপ খাঁ পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন। গত ৭ ডিসেম্বর স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়। শোকসভায় সভাপতিত্ব করেন মাস্টার সন্তোষ কুমার খাঁ। বক্তব্য রাখেন ইউনিয়ন পূজা উদযাপন কমিটির উপদেষ্টা সাধন কুমার ঘোষ ও বীর মুক্তিযোদ্ধা অরুণ কুমার খাঁ, সাধারণ সম্পাদক নব কুমার , যুগ্ম সম্পাদক নিশির ঘোষ। সভা শেষে প্রদীপ খাঁ’র বিদেহী আতœার শান্তি কামনায় পবিত্র গীতা পাঠ করে প্রার্থনা করা হয়।

ভাগ