সাংবাদিক হাবিবের বাবার মৃত্যুতে জেডিইউজে’র শোক

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক কল্যাণ পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী হাবিবুর রহমানের বাবা কাজী রকিব হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন (জেডিইউজে) নেতৃবৃন্দ। প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এ শোক প্রকাশ করেন। নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগ্ফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অপর এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে’র সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু শোক প্রকাশ করেছেন। এছাড়া যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা গোলাম সরওয়ার সাংবাদিক হাবিবের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।

ভাগ