তালায় ভূমিহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় মুজিব শতবর্ষ উপলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকা ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। শনিবার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নাংলা মাদ্রাসার সামনে তিনি ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, জেলা বাকশিসের সভাপতি ও শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক, উপজেলা প্রকৌশলী আ. মজিদ মোল্লা প্রমুখ।

ভাগ