ফুলতলায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সাইদুল ইসলাম। এ উপলক্ষে এক সভা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেসমিন আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার খুলনার প্রতিনিধি ডা. সৈয়দ আহসান রিজভী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ডা. সিরাজুম মুনিরা, জেলা সিসিটি মোহাব্বত হোসেন, ইপিআই কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস প্রমুখ। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত ফুলতলা উপজেলার ২৯০টি টিকা কেন্দ্রর মাধ্যমে ৯মাস থেকে ১০ বছরের কম বয়সের শিশুদের সর্বমোট ২৪ হাজার ৬৪জনকে এ টিকা দেয়া হবে।

ভাগ