নড়াইলের তিন হাসপাতালে নেবুলাইজার মেশিন দিলেন ছাত্রলীগের সাবেক নেতা

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ মহান বিজয় দিবস উপলক্ষে নড়াইলের তিনটি সরকারি হাসপাতালে ৬টি উন্নতমানের নেবুলাইজার মেশিন দেয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও সমাজসেবক হাবিবুর রহমান তাপস নিজ অর্থায়নে এই মেশিনগুলো প্রদান করেন। বর্তমান করোনাকালীন এবং শীতকালে হাসপাতালে আসা শ^াসকষ্টের রোগীদের বিনামূল্যে সেবা দিতেই সাবেক ছাত্রলীগ নেতা তাপস এ উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে নড়াইল সদর, লোহাগড়া উপজেলা ও কালিয়া উপজেলা সরকারি হাসপাতালের জন্য ৬টি নেবুলাইজার মেশিন নড়াইলের জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাগ