কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার সমাজসেবায় শেরে বাংলা স্মৃতিপদকে মনোনীত হয়েছেন। ঢাকার অগ্রগামী মিডিয়া ভিশন ও শেরে বাংলা ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যেগে আগামী ২৫ ডিসেম্বর সেগুন বাগিচার কচিÑকাঁচা মিলনায়তনে চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দারকে পুরস্কার দেয়া হবে বলে জানান সংগঠনের নির্বাহী পরিচালক এ,এম,গোলাম ফারুক মজনু।




