ঝিনাইদহে ব্যাডমিন্টন টুর্নামেন্টে রাজিব-ঠান্ডু জুটি চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে মহান বিজয় দিবস উপলে ব্যাডমিন্টন টুর্নামেন্টে রাজিব হাসান-ঠান্ডু হোসেন জুটি চ্যাম্পিয়ন ও আওন-নুরন্নবী জুটি রানার আপ হয়েছেন। শুক্রবার রাতে জেলা শহরের হামদহ শান্তিনগর পাড়া স্পোর্টিং কাবের আয়োজনে আলম মটরস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলম মটরসের স্বত্বাধিকারী আলমগীর হোসেন আলম, মঞ্জুর হোসেন, মোজাম্মেল হোসেন, শাহিন হোসেন প্রমুখ। সার্বিক তত্বাবধানে ছিলেন শান্তিনগর স্পোর্টিং কাবের সভাপতি আনিসুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম লিমন।

ভাগ