লজ্জার রেকর্ড গড়লো ভারত!
লোকসমাজ ডেস্ক ॥ ভারত-অস্ট্রেলিয়া দিবারাত্রির টেস্টে বোলারদের আধিপত্য দেখছে ক্রিকেটবিশ্ব। অজি বোলারদের দাপটে টেস্টে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জা পেল ভারত। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপে ৪২ রানই ছিল ভারতের সর্বনিম্ন সংগ্রহ। এবার তাও হলো না! ৩৬ রানেই ইনিংস গুটিয়ে গেল কোহলি বাহিনী। অথচ তৃতীয় দিন ৬২ রানে এগিয়ে থেকে শুরু করেছিল সফরকারীরা। হাতে উইকেট অত ৯টি। কিন্তু বিধিবাম! অ্যাডিলেডের সকালটা যে ভারতের হলো না। শক্তিশালী ব্যাটিং লাইনআপ ধসে পড়লো নিমিষেই। সকালটা নিজেদের করে নিলেন স্বাগতিক দলের বোলাররা। টেস্টে ভারতের ইতিহাসের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড করে বসলো ভারত। ভারতের ব্যাটিং লাইনআপে আঘাতটা শুরু করেন প্যাট কামিন্স। নাইটওয়াচম্যান বুমরাকে ফিরিয়ে শুরু সে তাণ্ডবের। এরপর একে একে পূজারা, কোহলিকে বিদায় করেন এই অজি পেসার। পূজারা ফেরেন শূন্য হাতে। আর অধিনায়ক কোহলির ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। প্যাট কামিন্সের পর ঝড় তোলেন হ্যাজেলউড। তার বোলিং তোপে তাসের ঘরের মতো ধসে পড়ে ভারতীয় লাইনআপ। রাহানে, ঋদ্ধিমান শাহ, অশ্বিন, মায়াঙ্ক আগারওয়ালারা উইকেটে টিকতে হিমশিম খান রীতিমতো। কেউই দুই অঙ্কের ঘর পার হতে পারেননি। অজি বোলারদের দাপটের দিনে ভারত গড়ে নতুন লজ্জার রেকর্ড। মাত্র ৩৬ রানেই ইনিংস গুটিয়ে যায় সফরকারীদের। তবে হাতে ব্যথা পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন ভারতের শেষ ব্যাটসম্যান মোহাম্মদ শামি। টেস্ট ইতিহাসে এটি পঞ্চম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। স্বাগতিক বোলারদের পে হ্যাজেলউড মাত্র ৮ রান দিয়ে নেন পাঁচটি উইকেট। প্যাট কামিন্স নিয়েছেন ৪টি উইকেট।
পাকিস্তান দলের নতুন প্রধান নির্বাচক ওয়াসিম
লোকসমাজ ডেস্ক ॥ অবশেষে প্রধান নির্বাচক ও প্রধান কোচের দায়িত্ব আলাদা করতে পারল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দীর্ঘদিন ধরে উভয় পদে ছিলেন সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। সপ্তাহ তিনেক আগে প্রধান নির্বাচকের পদ ছেড়ে দেন মিসবাহ। তার জায়গায় এবার নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াসিমকে। প্রধান নির্বাচক ছাড়াও ক্রিকেট কমিটির প্রধানও বাছাই করেছে পিসিবি। এ পদে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক উইকেটরক সেলিম ইউসুফকে। এ দুজনকেই দায়িত্ব দেয়া হয়েছে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। বৃহস্পতি ও শুক্রবার অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের নিয়োগ নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ-এ-আজম ট্রফি শেষে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ওয়াসিম। তার প্রথম এসাইনমেন্ট হবে জানুয়ারির মাঝামাঝি সময়ে দণি আফ্রিকার বিপ।ে যেখানে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। অন্যদিকে পিসিবির ক্রিকেট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে আগামী ২৬ জানুয়ারি। বর্তমানে নর্দার্ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন ৪৩ বছর বয়সী মোহাম্মদ ওয়াসিম। গত মৌসুমে তার অধীনে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে চ্যাম্পিয়ন হয়েছে নর্দার্ন এবং রানার্সআপ হয়েছিল কায়েদ-এ-আজম ট্রফিতে। চলতি মৌসুমের কায়েদ-এ-আজম ট্রফিতেও পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে ওয়াসিমের দল। জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব এবারই প্রথম পেলেও, আগে থেকেই পাকিস্তান দলের নির্বাচক কমিটিতে ছিলেন ওয়াসিম। এবার নতুন বছরের শুরু থেকে বাড়তি মতা নিয়ে নতুন দায়িত্ব শুরু করবেন তিনি। অন্যদিকে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতীয় দলের নির্বাচক কমিটিতে ছিলেন সেলিম ইউসুফ। এবার তাকে ডাকা হলো বোর্ডের ক্রিকেট কমিটিতে।
বঙ্গবন্ধু টি-২০ কাপ: এক নজরে কে কত টাকা পুরস্কার পেলেন
লোকসমাজ ডেস্ক ॥ শুক্রবার গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনার মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নেমেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। ফাইনালে মোহাম্মদ মিঠুনের চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে শিরোপা জিতেছে মাহমুদউল্লাহ-মাশরাফির জেমকন খুলনা। টুর্নামেন্টে কোনো বিদেশি ক্রিকেটার ছিল না। প্রথমবারের মত দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ছিল বড় অঙ্কের টাকার পুরস্কার। এর মধ্যে অন্যতম বড় পুরস্কারটি টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের। আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রানার আপ দলের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
এক নজরে দেখে নেওয়া যাক কোন খেলোয়াড় কত টাকা পুরস্কার পেলেন:
* চ্যাম্পিয়ন দল খুলনার প্রত্যেক খেলোয়াড় পেয়েছেন দেড় লাখ টাকা করে।
* রানার্স আপ দল চট্টগ্রামের প্রত্যেক খেলোয়াড় পেয়েছেন ৭৫ হাজার টাকা করে।
* ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা মোস্তাফিজুর রহমান ৩ লাখ টাকা পেয়েছেন। সেই সাথে সেরা বোলার হিসেবেও পেয়েছেন ২ লাখ টাকা।
* ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া মাহমুদউল্লাহ রিয়াদ পেয়েছেন ১ লাখ টাকা।
* আসরের সেরা ব্যাটসম্যান হওয়ায় লিটন কুমার দাস পেয়েছেন ২ লাখ টাকা।
বিশেষ পারফরম্যান্স:
১) নাজমুল হোসেন শান্ত (ব্যাটিং: ১০৯)
২) পারভেজ হোসেন ইমন (ব্যাটিং: ১০০*)
৩) শরীফুল ইসলাম (বোলিং: ২৭/৩)
৪) রবিউল ইসলাম রবি (বোলিং: ২৭/৫)
বিশেষ পারফরম্যান্সের জন্য এই চার ক্রিকেটার প্রত্যেকে পেয়েছেন ১ লাখ টাকা করে।
মেসিকে টাকা দিয়েও রাখতে পারবে না বার্সেলোনা
লোকসমাজ ডেস্ক ॥ চলতি মৌসুমে এখনও পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেননি দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। যার ফলে ২০২০-২১ মৌসুম শেষে আর বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন না মেসি। তাকে দলে নিতে পারবে যেকোন দল। সে দৌড়ে এরই মধ্যে শোনা যাচ্ছে দুই ধনী কাব ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) নাম। আর যদি ম্যান সিটি বা পিএসজির মতো কাবগুলো মেসিকে কিনতে আগ্রহ প্রকাশ করে, তাহলে তাকে আটকে রাখার মতো আর্থিক সামর্থ্য এখন বার্সেলোনার নেই- এমনটাই মনে করেন প্রেসিডেন্ট পদপ্রার্থী অগাস্তি বেনেদিতো। কেননা এরই মধ্যে বিশাল অঙ্কের ঋণের নিচে চাপা পড়ে আছে ফুটবল কাব বার্সেলোনা। রেডিও মার্কায় দেয়া সাাৎকারে বেনেদিতো বলেছেন, ‘আমরা সবাই চাই, মেসি যেনো বার্সেলোনায়ই থেকে যায়। সে বিশ্বের সেরা খেলোয়াড়। আমি শুনেছি যে, মেসি বার্সেলোনা ছেড়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে। মেসির প থেকে এ সিদ্ধান্তটা নিশ্চিতভাবেই এমনি এমনিই আসেনি। এর পেছনে কারণ রয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘তাই এখন আমাদের জন্য প্রথম ও গুরুত্বপূর্ণ বিষয় হলো, মেসির নিজের ইচ্ছা বদলানো। কেননা যেসব কাবের মেসির ওপর চোখ রয়েছে, আমাদের যদি সে কাবগুলোর বিপে লড়তে হয় এবং বিষয়টা যদি হয় অর্থনৈতিক, তাহলে আমরা মেসিকে আটকে রাখতে পারব না।’ এই কিছুদিন আগেই বার্সেলোনার সাবেক তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র জানিয়েছেন, তিনি আবারও মেসির সঙ্গে এক দলে খেলতে চান। এরপর থেকে আরও জোরালো হয়েছে মেসির পিএসজিতে যাওয়ার গুঞ্জন। কেননা সেখানেই এখন খেলছেন নেইমার। এছাড়া সম্প্রতি ফিফা বেস্ট পুরস্কারে সেরা খেলোয়াড় হিসেবে পিএসজির দুই ফরোয়ার্ড নেইমার ও এমবাপে এবং সেরা গোলরক হিসেবে পিএসজির কেইলর নাভাসকেই ভোট দিয়েছেন মেসি। ফলে আগামী মৌসুমে পিএসজিতেই যাচ্ছেন মেসি, এমন গুঞ্জন শুরু হয়েছে জোরেশোরে। এ বিষয়টি মাথায় রাখতে বলেছেন বেনেদিতো, ‘আমি যখন নেইমারকে বলতে শুনলাম যে সে আবার মেসির সঙ্গে খেলতে চায়, আমি তখনই বলেছি এদের দিকে নজর রাখতে। কারণ পিএসজির কাবটি কাতারি মালিকের, যারা কি না বিশ্বকাপ আয়োজন করছে। তাদের একটা কাব রয়েছে।’ ‘তারা যদি মেসি দলে নিতে চায়, তাহলে আর্থিক দিক থেকে আমরা তাকে রাখতে পারব না। তাই আমি সেদিনের অপো করছি, যেদিন মেসি বলবে, ২০ বছর পেরিয়ে আবারও বার্সেলোনায়ই খেলতে চায় সে। বার্সেলোনা এখন অর্থনৈতিকভাবে খুবই বাজে অবস্থায় আছে। সবশেষ বোর্ড অনেক বড় তি করে গেছে।’
নৌবাহিনী-আনসার বঙ্গবন্ধু বিজয় দিবস ভলিবলে চ্যাম্পিয়ন
লোকসমাজ ডেস্ক ॥ বঙ্গবন্ধু বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনী এবং মহিলা বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপি চ্যাম্পিয়ন হয়েছে। পল্টনের শহীদ নূর হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে নৌবাহিনী ২২-২৫, ২৩-২৫, ২৫-১৫, ২৫-১৬, ১৫-৭ পয়েন্টে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে এবং মহিলা বিভাগের ফাইনালে আনসার ২৫-২৩, ২৫-২০, ২৩-২৫, ২৩-২৫, ১৫-১২ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এছাড়া পুরুষ বিভাগে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৩-১ সেটে তিতাস কাবকে হারায়। পুরুষ বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পান সেরা এ্যাটাকার-হরষিৎ বিশ্বাস (বিউবো) সেরা লিবারো-মোঃ শাওন (তিতাস কাব), সেরা সেটার-আল আমিন (নৌবাহিনী); মহিলা বিভাগে সেরা এ্যাটাকার-বিথী প্রধান (আনসার), সেরা লিবারো-সোহেলী (আনসার), সেরা সেটার-রেবেকা (পুলিশ)। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন তথ্য সচিব খাজা মিয়া।
মাত্র ১৪ বছর বয়সে ৫ উইকেট নিলেন কিউই স্পিনার
লোকসমাজ ডেস্ক ॥ নিজের ১৪তম জন্মদিনের ৪৭ দিন পর স্বীকৃত ক্রিকেটে ৫ উইকেট নিয়ে রেকর্ডবুকে নাম লেখালেন নিউজিল্যান্ডের ওয়েলিংটন নারী ক্রিকেট দলের লেগস্পিনার কেট চ্যাঁডলার। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে নিউজিল্যান্ড ক্রিকেট নারী ওয়ানডে টুর্নামেন্টে এ কীর্তি গড়েছেন ১৪ বছর বয়সী চ্যাঁডলার। লিস্ট ‘এ’ ক্রিকেটে চ্যাঁডলারের এটি মাত্র তৃতীয় ম্যাচ ছিল। আগের দুই ম্যাচে ১১ ওভার বোলিং করে ৪৪ রানের বিনিময়ে নিয়েছিলেন ৩টি উইকেট। গতকাল শনিবার নিজের তৃতীয় ম্যাচে ফাইফার তুলে নিতে পুরো ১০ ওভার বোলিং করতে হয়নি চ্যাঁডলারকে। নিজের স্পেলের ৫ বল আগেই ফাইফার পূরণ করেছেন তিনি। ওয়েলিংটনের হয়ে খেলা চ্যাঁডলারের এ ম্যাচে প্রতিপ ছিল ক্যান্টাবুরি নারী দল। তাদেরকে ১৫৫ রানে অলআউট করার পথে চ্যাঁডলার নিয়েছেন ৯.১ ওভারে ২ মেইডেনের সহায়তায় ৪১ রান খরচায় ৫টি উইকেট। পরে মাত্র ৩২.১ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে চ্যাঁডলারের ওয়েলিংটন। একপর্যায়ে ৪ উইকেটে ১১৭ রান করে ফেলেছিল ক্যান্টাবুরি, চলছিল ৩৫তম ওভারের খেলা। তখনই শুরু হয় চ্যাঁডলারের ঘূর্ণি জাদু। প্রথমেই তিনি ফেরান জাতীয় দলের তারকা ক্রিকেটার লিয়া তাহুহুকে, একই ওভারে সাজঘরে পাঠান ইনিংসের সর্বোচ্চ ৪৮ রান রান করা কেট ইব্রাহিমকে। এরপর তার শিকারে পরিণত হন লরা হিউজ, কেএম সিম এবং গ্যাবিন সুলিভান। এই কীর্তি গড়ার পথে এক ওভারে উইকেট মেইডেন এবং আরেক ওভারে ডাবল উইকেট মেইডেন নেন ১৪ বছর বয়সী চ্যাঁডলার। স্বীকৃত লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ফাইফারের রেকর্ড কি না, তা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প থেকে দেয়া বিবৃতি অনুযায়ী, ওয়েলিংটন নারী দলের পে এটি ১৪তম সেরা বোলিং ফিগার।
‘চ্যাম্পিয়ন ফর পিস’ অ্যাওয়ার্ড জিতলেন মেসি
লোকসমাজ ডেস্ক ॥ মাত্র একদিন আগেই ফিফা বর্ষসেরার খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লিওয়ানোদোস্কি। কিন্তু বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি তার ব্যক্তিগত অর্জনের হিসাবটা ঠিকই সমৃদ্ধ করে চলেছেন। আর্জেন্টাইন এই সুপার স্টার এবার জিতেছেন ২০২০ সালের ‘চ্যাম্পিয়ন ফর পিস অ্যাওয়ার্ড’। মাঠের বাইরে দাতব্য কাজে সম্পৃক্ততার কারণে শুক্রবার বার্সা অধিনায়ককে এই পুরস্কারে ভূষিত করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবতার কল্যাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন মেসি। করোনাকালে বার্সেলোনা ও নিজ দেশ আর্জেন্টিনার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। চিকিৎসা সামগ্রীসহ অন্যান্য জিনিসপত্র কিনতে ব্যয় করেছেন মিলিয়ন ইউরো। এছাড়া নিজের প্রতিষ্ঠিত ‘লিও মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে সিরিয়া ও আফ্রিকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিা সামগ্রী সরবরাহ করে তাদেরকে সুশিার ব্যবস্থা করে দিয়েছেন তিনি। সেসব মানবিক কার্যক্রমেরই স্বীকৃতি দিল ‘পিস অ্যান্ড স্পোর্ট’ নামের একটি সংগঠন। পুরস্কার হাতে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মেসি লিখেছেন, ‘আমার সামাজিক কর্মকান্ডের জন্য ২০২০ সালের চ্যাম্পিয়ন ফর পিস অ্যাওয়ার্ড পাওয়ায় আমি সম্মানিত বোধ করছি। দারুণ এই স্বীকৃতির জন্য পিস অ্যান্ড স্পোর্টকে ধন্যবাদ।’





