কুয়াদা (যশোর) সংবাদদাতা॥ যশোর সদরের রামনগরের কাজীপুর গ্রামের চুরিকৃত ৪গরুর মধ্যে ১টি গরু উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে যশোর-মনিরামপুর সড়কের কানাইতলা নামকস্থান হতে পরিত্যক্ত বাঁধা অবস্থায় ১টি গরু উদ্ধার হয়। সূত্রমতে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার রামনগর ইউনিয়নের কাজীপুর ফকিরপাড়া মৃত. দবির সর্দারের ছেলে আব্দুর রাজ্জাকের ২টি, একই গ্রামের (মাঝপাড়া)’র মৃত লতিফ ফকিরের ছেলে ইজ্জত আলীর ২টি, ৪টি গরু গোয়াল ঘরের তালাভেঙ্গে চুরি হয়। চোরাইকৃত গরুর মূল্য-৩ লক্ষ ২০ হাজার টাকা। এদিন ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান তাদের গোয়ালে থাকা গরু নাই। এসময় বিভিন্ন¯’ানে দিক- বেদিকভাবে খোঁজাখুজি করতে থাকলে পরিত্যক্ত বাধা অব¯’ায় চোরইকৃত কালো রঙ্গের ১টি গরু পাওয়া যায়। বাকি ৩টি গরুর সন্ধান মেলেনি। তবে গরু বহনকারী আলমসাধু চালকচক্র এ গরু চুরির সাথে জড়িত থাকতে পারে। অপরেিদক, প্রচন্ড শীতের প্রকোপ থাকায় গরু চুরির প্রবনতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। চুরির ফলে কৃষক ও খামারীরা চুরি আতঙ্কে ভূগছে। ক্রাইমপয়েন্ট কানাইতলাসহ আশপাশের সড়কের ডিউটিরত পুলিশের টহল আরো কঠোরের দাবী জানিয়েছেন এলকাবাসী।





