ঝিকরগাছায় পিএসডিওর শিক্ষাবৃত্তি প্রদান

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় গরীব মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন। এদিন ৩২ জন মেধাবী গরীব শিক্ষার্থীকে নগদ ৫ হাজার টাকা ও এক হাজার টাকার সমপরিমাণ বই, খাতা, কলম প্রদান করা হয়েছে। ঝিকরগাছার প্রচেষ্টা সমাজ উন্নয়ন সংস্থা (পিএসডিও) এই বৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ শাহানুর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ। এসময় সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও অভিভাবক উপস্থিত ছিলেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এই বৃত্তি প্রদান করা হয়।

ভাগ