ঝিকরগাছায় সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের রাষ্টীয় মর্যাদায় দাফন

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছার বাসিন্দা যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ (৭০) মৃত্যুবরণ করেছেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ পুত্র সন্তান রেখে গেছেন। শুক্রবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হামিদের প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফিকসহ ঝিকরগাছার মুক্তিযোদ্ধা ও নেতৃবৃন্দ। বাদ জুম্মা মল্লিকপুর গ্রামস্থ মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, সরদার শহিদুল ইসলাম, বিএনপি নেতা নুরুল ইসলাম, শাহাদৎ হোসেন, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম, আরমান হোসেন কাকন, যুবলীগ নেতা তাজউদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সাবেক ছাত্রনেতা নুর রেজা শুভ্র, আশিকুজ্জামান টিটো, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক, ছাত্রলীগ নেতা নাইমুর রহমান হৃদয়, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইয়ার হোসেন সোহান।

ভাগ