স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ নওয়াপাড়ার পালপাড়া রাঁধা গোবিন্দ মন্দিরে বাংলাদেশ ইসকনের উদ্যোগে ভাগবতীয় অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাঁধা গোবিন্দ নামহট্ট সংঘের অয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসকনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ভ¤্রচারী প্রভু। এ সময় তিনি পৃথিবী থেকে মহামারি করোনাভাইরাস বিলীন হয়ে যাওয়ার প্রার্থনা করেন। অনুষ্ঠানে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।





