স্টাফ রিপোর্টার ॥ অজ্ঞান পার্টির কবলে পড়ে রবিন্দ্রনাথ বিশ্বাস (৫০) নামে এক ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন। গতকাল বিকেলে নড়াইল থেকে যশোর আসার পথে বাসের ভেতর এ ঘটনা ঘটে। রবিন্দ্রনাথের বাড়ি যশোর শহরের বেজপাড়ায়। তার স্ত্রী সাবিত্রী বিশ্বাস জানিয়েছেন, রবিন্দ্রনাথ মশলার ব্যবসা করেন। গতকাল দুপুরে মার্কেট থেকে টাকা আদায়ের জন্য তিনি নড়াইল যান। নড়াইল থেকে বিকেলে বাসযোগে যশোর আসছিলেন। এ সময় দুর্বৃত্তরা কৌশলে তাকে অজ্ঞান করে ফেলে এবং রবিন্দ্রনাথের কাছে থাকা টাকা নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে লোকজন উদ্ধার করার পর তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।





