ফুলতলা (খুলনা) অফিস ॥ নারী উদ্যোক্তা সম্মিলন কেন্দ্রের খুলনা বিভাগীয় সম্মেলন বৃহস্পতিবার ফুলতলার আইকন একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন। কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি আনোয়ারা খাতুন আন্নার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিএমএ সালাম। বিশেষ অতিথি ছিলেন আসলাম খান, সরাদার শাহাবুদ্দিন জিপ্পী, মৃণাল হাজরা, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, ফারজানা ইয়াসমিন, আতিয়ার রহমান খান, ফরিদা ইয়াসমিন সারথী, সুমা মন্ডল।




