ঝিকরগাছায় দলের অসুস্থ নেতা ও স্বজনদের পাশে বিএনপি নেতৃবৃন্দ

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় দলের অসুস্থ নেতা ও স্বজনদের দেখতে যান বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বিএনপি নেতা নুরুজ্জামান, গদখালীর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসাকারীর অসুস্থ মাতা ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের মাতাকে দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহি টিপু, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সরদার শহিদুল ইসলাম, গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল্লাহ খান লিটন, সাবেক ছাত্রনেতা নূর রেজা শুভ্র, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা প্রমুখ।

ভাগ